আমাদের সম্পর্কে

শেখা, practice, আর পরীক্ষা। সব এক অ্যাকাউন্টে।

Progsity একটা বাংলাদেশি EdTech প্ল্যাটফর্ম। এখানে গোছানো course এ শেখা যায়, browser এই code লিখে চালানো যায়, আর শিক্ষকরা নিতে পারেন secure exam। আলাদা আলাদা কিছু না, সবকিছু একসাথে কাজ করে।

৪টা বিষয়ে courseLive + recorded১০ language এর Playgroundবাংলা আর English দুটোইbKash · Nagad · card

৩০ সেকেন্ডে Progsity

নতুন? তিন লাইনে পুরোটা বুঝে নিন।

Progsity একটা online প্ল্যাটফর্ম, যেখানে course করে coding আর tech skill শেখা যায়। বাংলা বা English এ, live বা recorded।

এখানে শুধু ভিডিও দেখে বসে থাকা না। নিজে code লিখবেন, problem solve করবেন, পরীক্ষাও দেবেন।

Student রা শেখে, শিক্ষকরা নিজের quiz আর exam নেন। সবার সবকিছু একটাই অ্যাকাউন্টে।

শিখুনPractice করুনপ্রমাণ করুনএগিয়ে যান

এক নজরে সব

তিনটা ভাগে দশটা প্রোডাক্ট, অ্যাকাউন্ট একটাই।

নিচের সবগুলোই এখন Progsity তে live। যেটা দরকার, সেখান থেকেই শুরু করুন।

আপনি কোনজন?

যে যেখানেই থাকুন, শুরু করার জায়গা আছে।

"একদম নতুন, coding শিখতে চাই।"

"চাকরি আর interview এর প্রস্তুতি নিচ্ছি।"

"আমি competitive programming করি।"

"আমি পড়াই, online এ exam নিতে চাই।"

যেভাবে চলে

চারটা ধাপ। কোথাও আটকে থাকা নেই।

01

শুরুর জায়গা বেছে নিন

Course, roadmap, Playground বা quiz। যেটা দরকার, সেটা দিয়েই শুরু।

02

ধাপে ধাপে শিখুন

প্রতিটা course এ পরের lesson টা ঠিক করাই আছে। কী দেখব কী দেখব করে ঘুরতে হয় না।

03

হাতে কলমে practice করুন

নিজে code লিখুন, submit করুন, quiz দিন। দেখে দেখে শেখা হয় না, করে করে হয়।

04

প্রমাণ হাতে রাখুন

Certificate, verdict, result: যা দেখানো যায়।

কেন Progsity

যে জায়গাগুলোতে আমরা আলাদা।

এক অ্যাকাউন্টেই সব

Course, Playground, Judge, contest, quiz: login একটাই, dashboard একটাই, progress ও এক জায়গায়।

Roadmap আছে, তাই দিশা হারানো নেই

কী শিখবেন শুধু তা না, কোন order এ শিখবেন সেটাও ঠিক করে দেওয়া।

বাংলাটা মানুষের লেখা

প্রতিটা page দুই ভাষায় আলাদা করে লেখা। Google Translate মার্কা বাংলা এখানে পাবেন না।

শিক্ষকের হাতে পুরো control

Timer, নকল ধরার ব্যবস্থা, result, log: exam টা আসলেই exam এর মতো হয়।

দেশের মতো করে payment

bKash, Nagad, card: যেভাবে আপনার সুবিধা।

আমাদের গল্প

শুরুটা খুব সাধারণ একটা জিনিস খেয়াল করে।

শেখার ইচ্ছা কারো কম না। সমস্যা হলো, ভরসা করার মতো একটা পথ নেই। YouTube এ হাজারটা tutorial, তবু আগ্রহ থেকে দক্ষতা পর্যন্ত যাওয়াই হয়ে ওঠে না।

সেজন্যই Progsity বানানো: পরিষ্কার roadmap, মাপা যায় এমন progress, আর সত্যিকারের tool। বাংলাদেশে বসে বানানো, বেসিক থেকে interview পর্যন্ত।

আমরা চাই Progsity হোক এই অঞ্চলের সবচেয়ে ভরসার জায়গা, যেখানে কেউ tech শিখতে এলে ঘুরপথে না ঘুরে সোজা এগোতে পারে।

journey.py · Progsity Playground
# প্রথম দিন
print("Hello, World!")

# কয়েক মাস পরে
def solve(problem):
    return "Accepted"

আমরা যা মেনে চলি

গোছানো শেখা

আগে curriculum, পরে content। "এরপর কী" প্রশ্নটাই আসবে না।

ভারী কথা কম, কাজ বেশি

Project, quiz, lab: hype না, practice।

সিরিয়াস learner দের জন্য

দেখানোর badge না, আসল উন্নতি।

শান্ত, পরিষ্কার experience

Fast, নিরিবিলি, মনোযোগ নষ্ট করে না।

Exam নেওয়ার platform খুঁজছেন?

স্কুল, কোচিং চালান বা নিজে পড়ান, Progsity Quiz & Exams এ পাবেন exam এর পুরো control। আর আপনার student রা তো এখানে আছেই।

Progsity র পেছনে যারা

আমরা ছোট একটা টিম, কিন্তু প্রোডাক্ট নিয়ে খুঁতখুঁতে। Instructor আর প্রতিষ্ঠানের সাথে মিলে বাংলাদেশের online tech শিক্ষাটা যেন আরেকটু ভালো হয়, সেই চেষ্টাই করছি।

Progsity বানিয়েছে আর চালাচ্ছে BWJ Tech Ltd., ঢাকার একটি নিবন্ধিত software company। bwjtech.com

Team এর সাথে কথা বলতে চান? লিখুন এখানে: Contact →

FAQ

যে প্রশ্নগুলো সবাই করে

Progsity তে কী কী আছে?

Competitive Programming, Development, AI/ML আর UI/UX Design এর course। সাথে bootcamp, workshop, প্রতিষ্ঠানের training, coding Playground, Online Judge আর শিক্ষকদের জন্য Quiz & Exams।

Progsity কাদের জন্য?

Tech নিয়ে সিরিয়াস যে কেউ। আজকে প্রথম "Hello, World!" লিখছেন, নাকি senior interview এর প্রস্তুতি নিচ্ছেন, দুজনের জন্যই।

টাকা দেওয়ার আগে কিছু দেখা যায়?

যায়। Playground পুরো free, অ্যাকাউন্ট ছাড়াই চলে। আর প্রতিটা course এ free preview আছে।

Quiz & Exams জিনিসটা কী?

শিক্ষকদের জন্য online exam নেওয়ার প্ল্যাটফর্ম। Timer, নকল ঠেকানোর ব্যবস্থা, AI দিয়ে প্রশ্ন বানানো, সব আছে। Google Form এ exam নিয়ে নিয়ে যারা ক্লান্ত, তাদের জন্যই।

Payment কীভাবে করব?

bKash, Nagad বা card। Checkout এ গেলেই option গুলো দেখবেন।

নিজের চোখেই দেখে নিন।

একটা course দিয়ে শুরু করতে পারেন। অথবা আগে Playground এ ঢুকে দুই লাইন code চালিয়ে দেখুন, ওটার জন্য sign up ও লাগে না।

পড়ান? প্রথম quiz টা বানিয়ে ফেলুন →