LEARN
একটা language, প্রথম লাইন থেকে
প্রতিটা track শূন্য থেকে শেখায়, নিজের গতিতে পড়ার মতো লেখায়। program গুলো browser এই চালানো যায়, problem গুলো judge যাচাই করে, আর শেষের test এর score certificate এ ছাপা থাকে।
এখনো কোনো track খোলা হয়নি
প্রথম track টা লেখা হচ্ছে। ততক্ষণ course গুলো দেখে নিতে পারেন।
Course দেখুনCertificate কীভাবে কাজ করে
Lesson শেষ করলেই track এর certificate দেওয়া হয় না। এটা দেওয়া হয় একটা Skill Test এর উপর: সময় বাঁধা, browser এই হয়, প্রশ্ন আসে বড় একটা pool থেকে এলোমেলো করে, আপনার code চলে লুকানো test এর বিরুদ্ধে, আর পরে জমা দেওয়া code মিল আছে কিনা দেখা হয়। Score টা 0 থেকে 1000, আর সেই score আর তার band certificate এ ছাপা থাকে।
পরিচয় বলতে account আর certificate এ লেখা নামটাই। Test এ proctoring নেই: webcam নেই, ID যাচাই নেই, আর কথাটা certificate আর verify পেজে লেখাই থাকে।
Skill Test এখনো খোলা হয়নি। যেদিন খুলবে, এই পেজেই লেখা থাকবে।
Score এর band
Score 0 থেকে 1000, তিনটা ভাগে: concept, code পড়ে bug ঠিক করা, আর নতুন করে লেখা।
- Advanced900 - 1000Certificate পাবেন
- Proficient750 - 899Certificate পাবেন
- Working600 - 749Certificate পাবেন
- Foundation400 - 599আবার দিতে হবে
- Not yet0 - 399আবার দিতে হবে
কাউকে নিচ্ছেন?
প্রতিটা certificate এর একটা খোলা পেজ আছে, যেখানে score, তিনটা ভাগ, তারিখ আর test এর version লেখা থাকে।