Progsity Campus Ambassador Program
নিজের ক্যাম্পাসে tech এর নেতৃত্ব দিন। যত sale আনবেন, তত আয়।
আমরা খুঁজছি CSE, EEE, Software Engineering আর Data Science এর এমন শিক্ষার্থী, যারা ক্যাম্পাসের কোনো club এ active আর tech event চালাতে ভালোবাসেন। আপনার আনা প্রতিটা sale থেকে commission পাবেন, টাকা আসবে প্রতি মাসে, সাথে থাকবে আপনার নিজের Ambassador Hub।
Apply করতে আপনার Progsity account এ sign in করতে হবে। দুই সপ্তাহের মধ্যে email এ উত্তর দিই।
আপনার আয়
১০% থেকে ২০%
আপনার referral link বা coupon code দিয়ে আসা প্রতিটা paid order থেকে, sale যত বাড়বে rate তত বাড়বে
- টাকা আসবে প্রতি মাসে, bKash বা Nagad এ, ৳৫০০ পাওনা হলেই
- প্রতিটা sale দেখবেন আপনার Ambassador Hub এ
আমরা কাকে খুঁজছি
যারা এর মধ্যেই নিজের ক্যাম্পাসে কিছু একটা করছেন
আপনার department
প্রথমে আমরা এই চারটা department এর শিক্ষার্থীদের খুঁজছি।
- CSE
- EEE
- Software Engineering
- Data Science
অন্য department এ পড়েন? তাও apply করতে পারবেন, তবে এই চারটা আগে দেখা হবে।
আপনার club
কোনো club বা ক্যাম্পাস সংগঠনের active member হতেই হবে। Club এর নাম, সেখানে আপনার role আর club এর page link দিন।
আগে দেখা হবে: যে club গুলো tech event করে, যেমন programming contest, hackathon, workshop বা tech fest।
যাকে সহজে পাওয়া যায়
আমরা এমন মানুষের সাথে কাজ করি, যার সাথে দরকারে কথা বলা যায়। আপনার লাগবে:
- Verified email (আপনার Progsity account এর)
- WhatsApp নম্বর
- LinkedIn profile
- Facebook profile
- GitHub থাকলে সেটাও
কী পাবেন
টাকা, কাজের tool, আর কাজের প্রমাণ
Progsity র sale এ ১০% থেকে ২০% commission
আপনার referral link বা নিজের coupon code দিয়ে আসা প্রতিটা paid order এ buyer যা দিয়েছেন, তার একটা অংশ আপনার: শুরুতে ১০%, শেষ ৩ মাসে ১০টা paid sale হলে ১৫%, আর ২৫টা হলে ২০%। প্রতি মাসের ১ তারিখে tier ঠিক হয়, উপরেও উঠতে পারে, নিচেও নামতে পারে। Coupon এ buyer discount ও পান। Order paid হলেই আয়টা আপনার hub এ দেখা যাবে।
- Link আর coupon
- আপনার নিজের link, QR code আর coupon code
- Payout
- প্রতি মাসের ১০ তারিখে, bKash বা Nagad এ
আপনার নিজের Ambassador Hub
একটা dashboard, যেটা শুধু ambassador রাই খুলতে পারেন।
- আপনার sale আর আয়
- আপনার link, coupon code আর QR code
- মাসের leaderboard
- আপনার চালানো campus event
- Payout এর history
- Certificate পর্যন্ত কতদূর এলেন
Offer letter
প্রথম দিন থেকেই Progsity র official offer letter আপনার hub এ থাকবে।
Verified certificate
Program এর শর্ত পূরণ করলে এমন একটা certificate claim করতে পারবেন, যেটা যে কেউ online এ verify করতে পারে।
Mentorship আর playbook
Contest, workshop বা study circle কীভাবে চালাতে হয়, সেটা শিখবেন তাদের কাছে, যারা নিজেরাই এগুলো চালিয়েছেন।
Early access
নতুন course, contest আর feature সবার আগে হাতে পাবেন।
আপনার দায়িত্ব
আমরা আপনার কাছে যা আশা করি
ক্যাম্পাসে
- Club, social media আর মুখে মুখে Progsity র course, contest আর event এর কথা ছড়ানো
- ক্যাম্পাসে event চালানো বা চালাতে সাহায্য করা: contest, workshop, webinar
- Progsity team যে content চাইবে, সেটা post করা: post, reel, story
- নতুন শিক্ষার্থীদের Progsity তে আনা আর শুরু করতে সাহায্য করা
- কোনটা কাজ করছে আর কোনটা করছে না, সেটা খোলাখুলি জানানো
Meeting
থাকতেই হবে- Onboarding sessionএকবার, join করার সময়
- সাপ্তাহিক team meetingপ্রতি সপ্তাহে, online এ
- Ambassador meetupদুই মাসে একবার
- Event planning callপ্রতিটা campus event এর আগে
সাপ্তাহিক meeting এ আমরা ওই সপ্তাহের sale আর event এর plan করি, তাই এটা বাদ দেওয়ার সুযোগ নেই। কোনো meeting এ আসতে না পারলে আগেই team কে জানান। না জানিয়ে meeting মিস করলে program এ আপনার জায়গা নিয়ে আবার ভাবা হবে।
কিছু নিয়ম
- Spam করবেন না, কাউকে কিনতে জোর করবেন না।
- আপনার বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলবেন।
- Progsity র ভেতরের কোনো তথ্য বাইরে শেয়ার করবেন না।
- না জানিয়ে ৩০ দিন inactive থাকলে program থেকে বাদ পড়বেন।
কীভাবে কাজ করে
Apply থেকে প্রথম payout পর্যন্ত
ধাপ ১
Apply
Sign in করে form টা পূরণ করুন। মোটামুটি ১০ মিনিট লাগবে।
ধাপ ২
Online assessment
Shortlist এ থাকলে একটা ছোট online test দিতে হবে।
ধাপ ৩
Online interview
Progsity team এর সাথে সরাসরি কথা হবে।
ধাপ ৪
Onboarding
Offer letter, hub এর access আর আপনার referral link।
Campus Ambassador হতে apply করুন
মোটামুটি ১০ মিনিট লাগবে। * দেওয়া ঘরগুলো পূরণ করতেই হবে।
প্রশ্ন
এটা কি টাকার কাজ?
এটা commission এর কাজ, বেতন নেই। আপনার referral link বা coupon code দিয়ে আসা প্রতিটা paid order এর ১০% থেকে ২০% আপনার, টাকা আসবে প্রতি মাসে।
টাকা কবে আর কীভাবে পাব?
মাসে একবার, ১০ তারিখে, আপনার bKash বা Nagad নম্বরে, যদি অন্তত ৳৫০০ পাওনা হয়; কম হলে পরের মাসে যোগ হবে। প্রতিটা sale আর payout আপনার hub এ দেখা যাবে।
আমার department তো এই চারটার মধ্যে নেই। Apply করতে পারব?
পারবেন। তবে CSE, EEE, Software Engineering আর Data Science এর আবেদন আগে দেখা হয়।
Club এ থাকা কি জরুরি?
হ্যাঁ। প্রত্যেক ambassador কোনো না কোনো club বা ক্যাম্পাস সংগঠনের active member।
কতটা সময় দিতে হবে?
সপ্তাহে ৩ থেকে ৫ ঘণ্টা ধরে রাখুন, সাথে সাপ্তাহিক meeting।
Apply করতে sign in লাগবে কেন?
আপনার Progsity account ই আপনার ambassador account হবে, verified email সহ। এতে একজনের একটাই আবেদন থাকে।