Progsity
CoursesLearnFreePlaygroundOnline JudgeContestsQuiz & Exams
Log inFree শুরু করুন
Progsity

Code your future, today!

ঠিকানা: 128/2 East Tejturi Bazar, Tejgaon
Dhaka 1215, Bangladesh

ফোন: +880 1844-287496

ইমেইল: support@progsity.io

Platform

  • Courses
  • Learn
  • Quiz & Exams
  • Career Path
  • Programs
  • Online Judge
  • Contests
  • ফ্রি contest host করুন
  • Playground
  • প্রশ্নোত্তর

Format

  • Live course
  • Recorded course
  • Bootcamp
  • প্রতিষ্ঠানের জন্য training

Community

  • Ambassador program
  • Events

Company

  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রতিষ্ঠানের জন্য
  • নীতিমালা
অনলাইন কম্পাইলারCC++Python 3JavaJavaScript (Node.js)TypeScriptGoRustPHPRuby

© 2026 BWJ Tech Ltd. সর্বস্বত্ব সংরক্ষিত।

Progsity হলো BWJ Tech Ltd. এর একটি product, বাংলাদেশে নিবন্ধিত company (Reg. No. C-209121/2026)।

HomeCoursesCompetitive Programmingবিগিনারদের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং
Competitive ProgrammingLive + recordedBeginner

বিগিনারদের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং

সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছ, কোডিং কখনো করোনি? C দিয়ে একদম শূন্য থেকে শুরু করে হয়ে ওঠো আত্মবিশ্বাসী প্রবলেম সলভার, লজিক, DSA আর আসল কনটেস্ট প্রবলেম সলভিং।

Lesson: English + বাংলা
আবু জাফর মোঃ জাকারিয়া

আবু জাফর মোঃ জাকারিয়া

প্রতিষ্ঠাতা ও সিইও, Progsity

C ও C++ বেসিক
DSA ফাউন্ডেশন
কনটেস্ট প্রবলেম সলভিং
লাইভ ক্লাস + রেকর্ডিং
বাংলা ও ইংরেজি সাপোর্ট
কোর্স শেষে সার্টিফিকেট

কোর্সের ২০% এর কম শেষ করে থাকলে ৭ দিনের মধ্যে রিফান্ড।

This course includes:

  • ৩০+ লাইভ ক্লাস
  • ২৫+ প্রোগ্রামিং কনটেস্ট
  • ৬৫+ ঘণ্টার ভিডিও
  • কোর্স শেষে সার্টিফিকেট

স্ট্যাক

টুলস ও টেকনোলজি

Cল্যাঙ্গুয়েজ
C++ল্যাঙ্গুয়েজ
GNU Compiler Collection (GCC)টুল
Visual Studio Codeটুল
Codeforcesপ্ল্যাটফর্ম
AtCoderপ্ল্যাটফর্ম
CSES Problem Setপ্ল্যাটফর্ম
Gitটুল

যা থাকছে

কী কী থাকছে

  • ৩০+ লাইভ ক্লাস

    ইন্সট্রাক্টরের সাথে লাইভ ক্লাস। প্রথম C প্রোগ্রাম থেকে শুরু করে graph, dynamic programming পর্যন্ত সবই থাকছে। ক্লাসেই প্রশ্ন করতে পারবে, আর প্রতিটা ক্লাস রেকর্ড করা থাকে।

  • ২৫+ প্রোগ্রামিং কনটেস্ট

    কোর্স জুড়ে নিয়মিত টাইমড কনটেস্ট হবে। ঘড়ি ধরে সলভ করা আর নিজের মতো করে সলভ করা এক জিনিস না, আর এই অভ্যাসটা কনটেস্টেই তৈরি হয়।

  • ৬৫+ ঘণ্টার ভিডিও

    পুরো সিলেবাসের ভিডিও, বাংলায় পড়ানো, কোড আর টেকনিক্যাল টার্ম ইংরেজিতে। নিজের সুবিধামতো দেখতে পারবে, দরকার হলে যতবার খুশি আবার দেখতে পারবে।

  • ৩০০+ প্র্যাকটিস প্রবলেম

    প্রতিটা টপিকের পরেই বাছাই করা প্রবলেম, সাথে hint আর সমাধান দেওয়া থাকবে। কোথাও আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না।

  • Progsity Playground

    ব্রাউজারেই C আর C++ লেখা ও চালানোর এডিটর। প্রথম দিন থেকেই কোড লিখে চালাতে পারবে, নিজের পিসিতে কিছু সেটআপ করার আগেই।

  • অ্যাসাইনমেন্ট ফিডব্যাক

    অ্যাসাইনমেন্ট জমা দিলে শুধু ঠিক বা ভুল বলা হবে না। কোথায় সমস্যা আর কী ঠিক করতে হবে, সেটা ধরিয়ে দেওয়া হবে।

  • সাপ্তাহিক ডাউট সলভিং আর অফিস আওয়ার

    সপ্তাহে একটা লাইভ সেশন থাকবে, যেখানে কনসেপ্ট বা প্রবলেম নিয়ে যেকোনো প্রশ্ন করা যাবে। এছাড়া কর্মদিবসে অফিস আওয়ারে আলাদা করে সাহায্য নিতে পারবে।

  • ব্যাচ কমিউনিটি

    নিজের ব্যাচের গ্রুপ, যেখানে যেকোনো সময় প্রশ্ন করতে পারবে। কে কীভাবে সলভ করল দেখতে পারবে, আর সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে।

  • লাইফটাইম অ্যাক্সেস

    একবার পেমেন্ট করলেই কোর্সটা সারাজীবনের জন্য তোমার। পরে নতুন লেসন বা প্রবলেম সেট যোগ হলে সেগুলোও পাবে, বাড়তি টাকা লাগবে না।

  • কোর্স শেষে সার্টিফিকেট

    কোর্স আর ফাইনাল অ্যাসেসমেন্ট শেষ করলে সার্টিফিকেট পাবে। প্রতিটা সার্টিফিকেটের সাথে একটা ভেরিফিকেশন লিংক থাকে, যেটা CV বা LinkedIn-এ দেওয়া যায়।

প্র্যাকটিস

প্র্যাকটিসটা আসলে হয় যেখানে

লেসন দেখাটা সহজ অংশ। তিন মাস পরেও তুমি প্রবলেম সলভ করছ কিনা, সেটা ঠিক করে দেয় এই দুইটা জিনিস।

Progsity Playground-এ ব্রাউজারেই একটা C প্রোগ্রাম চলছে, বাঁ পাশে কোড এডিটর, ডান পাশে আউটপুট প্যানেলে Hello, World! আর Accepted ভার্ডিক্ট।
নিজে চালিয়ে দেখো

Progsity Playground

ব্রাউজারেই C আর C++ চালাতে পারবে, একপাশে এডিটর, আরেক পাশে আউটপুট আর ইনপুট। কিছু ইনস্টল করা লাগে না, তাই কোনো আইডিয়া পরখ করতে কম্পাইলার বসানোর অপেক্ষা করতে হয় না।

Achievements পেজ, লেভেল ও XP-র অগ্রগতি, বর্তমান আর সেরা স্ট্রিক, এবং ব্যাজ কালেকশন।
নব্বই দিনের অ্যাক্টিভিটি ক্যালেন্ডার, যেখানে গাঢ় ঘর মানে সেদিন বেশি XP, আর নিচে সাপ্তাহিক লিডারবোর্ড।

XP, স্ট্রিক, ব্যাজ আর সাপ্তাহিক লিডারবোর্ড

প্রতিটা লেসন, কুইজ আর সলভ করা প্রবলেম থেকে XP পাবে। XP জমলে লেভেল বাড়ে, আর একে একে খুলে যায় ব্যাজ, মোট ষোলোটা, First Steps থেকে শুরু করে একশো দিনের স্ট্রিক পর্যন্ত। প্রতি সপ্তাহে ব্যাচের বাকিদের সাথে নিজের অবস্থানও দেখতে পাবে।

সার্টিফিকেট

সার্টিফিকেট ও ক্যারিয়ার আউটকাম

কমপ্লিশন সার্টিফিকেট

কোর্স সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করা হবে

কমপ্লিশন সার্টিফিকেট

A completion certificate can recognize structured progress through the course, including core programming fundamentals, problem-solving practice, and contest preparation milestones.

ক্যারিয়ার রোলস

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নICPC ও NCPC প্রতিযোগীজুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বিস্তারিত

কোর্স সম্পর্কে

এই কোর্সে কী থাকবে, শেখার পথ কীভাবে সাজানো, আর শেষে কী outcome আশা করা যায় তার একটি structured overview.

ভার্সিটির প্রথম বর্ষই কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করার সবচেয়ে ভালো সময়, আর এই কোর্সটা ঠিক সেই মুহূর্তটার জন্যই বানানো।

আগে থেকে কোডিং জানার কোনো দরকার নেই। আমরা শুরু করব C-এর একদম প্রথম লাইন থেকে (কম্পাইলার কী, একটা প্রোগ্রাম কীভাবে চলে) আর ধাপে ধাপে নিয়ে যাব Data Structures ও Algorithms এবং আসল কনটেস্ট-লেভেল প্রবলেম সলভিং পর্যন্ত।

কম্পিটিটিভ প্রোগ্রামিং (CP) হলো তোমার লজিক্যাল চিন্তা ধারালো করার, ভার্সিটির CS কোর্সে ভালো করার, টপ কোম্পানির টেকনিক্যাল ইন্টারভিউ ক্র্যাক করার, আর ICPC, Codeforces ও NCPC-এর মতো কনটেস্টে নিজেকে আলাদা করে তোলার সবচেয়ে কার্যকর উপায়।

এটা "দেখলাম আর ভুলে গেলাম" টাইপের কোর্স না। প্রতিটা কনসেপ্টের পরেই থাকছে online judge-এ হাতে-কলমে প্রবলেম, সাপ্তাহিক practice set, আর একটা প্রবলেম-সলভিং মাইন্ডসেট যেটা তোমার সারা ক্যারিয়ারে কাজে লাগবে।

এই কোর্স কেন আলাদা:

  • একদম beginner-দের জন্য বানানো, আগে কিছু জানতে হবে না ধরে নেওয়া হয়নি।

  • বাংলায় বুঝানো, কোড আর টার্ম standard English-এ।

  • তোমার প্রথম বর্ষের CS সিলেবাসের (C, data structure) সাথে সরাসরি মিলে যায়।

  • প্রতিটা টপিকের সাথে বাছাই করা practice problem আর editorial-স্টাইল সমাধান।

  • "Hello World" থেকে তোমার প্রথম আসল Codeforces rating পর্যন্ত একটা পরিষ্কার roadmap।

কোর্স শেষে তুমি নিজে নিজেই একটা প্রবলেম পড়তে, অ্যালগরিদম ডিজাইন করতে, তার complexity বিশ্লেষণ করতে, পরিষ্কার C কোড লিখতে আর সঠিক সমাধান submit করতে পারবে, আত্মবিশ্বাসের সাথে।

উপযোগিতা

কার জন্য ও কী লাগবে

এনরোল করার আগে দ্রুত দেখে নিন: কী জানা থাকলে ভালো হবে, আর কারা এই কোর্স থেকে সবচেয়ে বেশি ভ্যালু পাবে।

পূর্বশর্ত

যা লাগবে

  • A laptop or desktop computer with internet access
  • Windows, macOS, or Linux is fine
  • No prior programming knowledge is required
  • Basic comfort using files, folders, and a code editor
  • High-school level math and logical thinking
  • Willingness to practice daily: solving problems is how you actually learn
  • Time for short, consistent practice sessions each week

কাদের জন্য

কার জন্য

  • First-year university students (CSE, EEE, or any major) who are brand new to programming
  • Beginners who want a structured start
  • Anyone who tried coding before but never built a strong foundation
  • Students aiming for university programming contests, ICPC, or a future software career

ইন্সট্রাক্টর

আপনার শিক্ষক

আবু জাফর মোঃ জাকারিয়া

আবু জাফর মোঃ জাকারিয়া

প্রতিষ্ঠাতা ও সিইও, Progsity

জাকারিয়া Progsity-র প্রতিষ্ঠাতা ও সিইও, যেখানে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গোছানো EdTech অভিজ্ঞতা তৈরি করছেন। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার, সেখানে প্রোগ্রামিং পড়ান, আর শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিটিটিভ প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টে পথ দেখান। নিজেও একজন সিরিয়াস কম্পিটিটিভ প্রোগ্রামার, ১৫০+ কনটেস্টে অংশ নিয়েছেন, সমাধান করেছেন ৩৫০০+ প্রবলেম। শেখানোর বাইরে তিনি প্রতিষ্ঠা করেছেন BWJ Tech Ltd., OrByte Labs, DesnDev Tech আর ShohozDeal Ltd., ইন্ডাস্ট্রির সেই বাস্তব অভিজ্ঞতাটাই প্রতিটা ক্লাসে চলে আসে। তাঁর বিশ্বাস, বেশিরভাগ শিক্ষার্থী CP-তে আটকায় মেধার অভাবে নয়, গোছানো পথের অভাবে। Competitive Programming for Beginners কোর্সটা ঠিক সেই সমস্যাটাই মেটানোর জন্য বানানো।

পরবর্তী ধাপ

এই course-এর পরে কী

এই কোর্স শেষ হলে পরের ধাপটা যেন স্পষ্ট থাকে।

পরবর্তী পর্ব শীঘ্রই আসছে

এই ধাপটি পথের অংশ, তবে এনরোলমেন্ট এখনো খোলা নয়।

শীঘ্রই আসছে

এনরোল

শেখা শুরু করতে প্রস্তুত?

বিগিনারদের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং

শুরু ৳3,999 থেকে

৳3,999

আউটকাম

যা শিখবেন

  • আগে কোডিং না জানলেও খালি ফাইল থেকে C প্রোগ্রাম লিখে compile আর debug করতে পারবে
  • প্রবলেম পড়ে variable, condition, loop আর function দিয়ে সেটার কোড লিখতে পারবে
  • Array (1D, 2D), string, pointer আর struct নিয়ে সহজে কাজ করতে পারবে
  • C++ এর STL দিয়ে ছোট আর দ্রুত সমাধান লিখতে পারবে: vector, map, set, sort, stack, queue
  • Submit করার আগেই Big-O দেখে বুঝতে পারবে তোমার approach time limit-এ পাস করবে কিনা
  • মূল data structure গুলো নিজে বানাতে পারবে: stack, queue, linked list, tree, hash table, graph
  • কনটেস্টে সবচেয়ে বেশি আসে যেসব algorithm সেগুলো পারবে: binary search, sorting, recursion, BFS, DFS, greedy আর DP-র শুরু
  • Codeforces-এ নিজের প্রথম Accepted পাবে, আর এরপর কোন verdict কেন আসছে সেটাও বুঝবে
  • ৩০০+ বাছাই করা প্রবলেম সলভ করবে, আর নিজের সমাধান নিয়ে একটা পাবলিক রিপোজিটরি তৈরি হবে
  • ভার্সিটির কনটেস্ট, NCPC বা ICPC prelim-এ শক্ত ভিত নিয়ে অংশ নিতে পারবে

কারিকুলাম

কোর্স কন্টেন্ট

24 modules · 152 lessons

প্রোগ্রামিং আসলে কী? কম্পিউটার কীভাবে চিন্তা করে
ফ্রি দেখুন
কম্পিটিটিভ প্রোগ্রামিং কী, কেন প্রথম বর্ষেই শুরু করবে
ICPC, Codeforces, NCPC: CP-র দুনিয়া পরিচিতি
এই কোর্স থেকে সর্বোচ্চ ফল পাওয়ার উপায় (Study Plan)
স্বাগতম: এই কোর্স থেকে তুমি কী পাবে (কোর্স রোডম্যাপ)
ফ্রি দেখুন
কুইজ: পরিচিতি যাচাই
Compiler, IDE, Editor, পার্থক্য কী?
ফ্রি দেখুন
নিজের মেশিন সেটআপ: VS Code + GCC (আর Progsity Playground)
"Hello, World!", তোমার প্রথম C প্রোগ্রাম, লাইন ধরে ধরে
ফ্রি দেখুন
একটা প্রোগ্রাম কীভাবে compile ও run হয় (পর্দার আড়ালে)
অনলাইন কম্পাইলার ও অনলাইন জাজ অ্যাকাউন্ট তৈরি (Codeforces, CodeChef)
অ্যাসাইনমেন্ট: নিজের পরিচিতি প্রিন্ট করো
কুইজ: সেটআপ চেকলিস্ট
Variable কী, কেন দরকার
Data type গভীরে: int, long long, float, double, char
printf: আউটপুট ফরম্যাটিং মাস্টারি
scanf: ইনপুট নেওয়া (আর & রহস্য)
Constant, comment আর পরিষ্কার কোড
অ্যাসাইনমেন্ট: সরল ক্যালকুলেটর (যোগ-বিয়োগ-গুণ-ভাগ)
কুইজ: ভেরিয়েবল ও ইনপুট-আউটপুট
Arithmetic operator আর integer division-এর ফাঁদ
Relational আর logical operator
Assignment, increment আর decrement
Operator precedence আর associativity
Type casting: int বনাম double
প্র্যাকটিস সেট: ৮টি বেসিক ম্যাথ প্রবলেম
কুইজ: অপারেটর ও এক্সপ্রেশন
if, else if, else
Nested condition আর কমন ভুলগুলো
switch-case কখন ব্যবহার করবে
Ternary operator
প্র্যাকটিস: জোড়-বিজোড়, বড়-ছোট, লিপ ইয়ার, গ্রেড নির্ণয়
কুইজ: কন্ডিশনাল
for loop: গভীরে
while আর do-while
break আর continue
Nested loop আর pattern printing
Loop দিয়ে চিন্তা: যোগফল, factorial, prime check
ফ্রি দেখুন
প্র্যাকটিস সেট: ১২টি লুপ প্রবলেম
কুইজ: লুপ
Function কী, কেন কোড ভাগ করবে
Parameter, return value আর scope
Pass by value: C সবকিছু copy করে পাঠায়
Recursion: যে function নিজেকেই ডাকে
ফ্রি দেখুন
Recursion practice: factorial, Fibonacci আর digit-এর যোগফল
প্র্যাকটিস: রিকার্শন ওয়ার্ম-আপ
কুইজ: ফাংশন ও রিকার্শন
Array কী, কেন দরকার
Traversal pattern: যোগফল, max/min, count, reverse
Linear search আর frequency গোনা
2D array আর matrix
Out-of-bounds আর uninitialized array: bug-এর মিছিল
প্র্যাকটিস সেট: ১২টি অ্যারে প্রবলেম
কুইজ: অ্যারে
char আর ASCII: অক্ষরও আসলে সংখ্যা
String: char array + '\0', আর input নেওয়ার নানা পথ
string.h: strlen, strcpy, strcmp, strcat
String problem: palindrome, reverse, vowel আর word count
প্র্যাকটিস: প্যালিনড্রোম, রিভার্স, ভাওয়েল কাউন্ট, অ্যানাগ্রাম
কুইজ: স্ট্রিং
মেমরি আসলে কী: ঠিকানাওয়ালা বাক্সের শহর (& আর *)
ফ্রি দেখুন
Pointer declare, dereference আর NULL: ছবি এঁকে এঁকে
Pointer আর array: arr[i] মানেই *(arr + i)
Pass by reference: সেই swap, যে অবশেষে swap করে
Dynamic memory: malloc, calloc, free: কখন লাগে, কীভাবে
Segfault, dangling আর wild pointer: bug গ্যালারি
প্র্যাকটিস: পয়েন্টার
কুইজ: পয়েন্টার ও মেমরি
struct: নিজের data type বানানো
struct array আর function-এ struct
typedef, nested struct আর কোড সংগঠন
CP-তে struct কোথায় লাগে: point, student, edge
অ্যাসাইনমেন্ট: ছাত্রের নম্বর ম্যানেজমেন্ট মিনি-প্রোজেক্ট
কুইজ: স্ট্রাক্ট
CP-তে সবাই C++ কেন: তোমার প্রথম C++ program
C vs C++ পাশাপাশি: তোমার C জ্ঞান, নতুন নামে
Reference (int&): pointer-এর ভদ্র ভাই
Function overloading, default argument আর const
Fast I/O: কনটেস্টের essentials
প্র্যাকটিস: তোমার C toolkit C++-এ আবার লেখো
কুইজ: C থেকে C++
vector: নিজে নিজে বড় হওয়া array
ফ্রি দেখুন
vector গভীরে: 2D vector, initialization আর function
C++ string: char array-র দুঃখের দিন শেষ
pair, auto আর range-based for: পরিষ্কার modern C++
set আর multiset: sorted, unique, automatic
map: যেকোনো কিছুর frequency আর lookup টেবিল
stack আর queue: LIFO আর FIFO হাতে-কলমে
priority_queue আর deque: বিশেষজ্ঞ দুজন
কোন container কখন: complexity cheat sheet
sort: এক লাইনে সাজানো (comparator আর lambda)
ফ্রি দেখুন
binary_search, lower_bound আর upper_bound
STL toolbox: reverse, unique, accumulate আর বন্ধুরা
নিজের CP template বানাও
ভালো কোড মানে "দ্রুত" কোড: complexity কেন লাগে
ফ্রি দেখুন
Big-O notation, সহজ করে
কোড দেখে complexity চেনা: O(1), O(log n), O(n), O(n log n), O(n²)
Constraint দেখে সমাধান বাছা, সেকেন্ডে কত operation চলে?
Space complexity আর memory limit
কুইজ: কোন কোডের কমপ্লেক্সিটি কত
Linear search
Binary search: গভীরে
ফ্রি দেখুন
Binary search-এর কমন বাগ
Binary search on answer (পরিচিতি)
প্র্যাকটিস সেট: সার্চিং
কুইজ: সার্চিং
Bubble, selection আর insertion sort (ভিত গড়া)
Merge sort আর divide and conquer
ফ্রি দেখুন
Quick sort, আর কেন তুমি শুধু sort() ডাকবে
সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে sorting
প্র্যাকটিস সেট: সর্টিং
কুইজ: সর্টিং
Recursion tree আর call stack বোঝা
Subset আর permutation বানানো
Backtracking-এর template
N-Queens আর maze সমস্যা (পরিচিতি)
প্র্যাকটিস: রিকার্শন ও ব্যাকট্র্যাকিং
কুইজ: রিকার্শন ও ব্যাকট্র্যাকিং
Prime আর sieve of Eratosthenes
GCD আর LCM (Euclid-এর অ্যালগরিদম)
Modular arithmetic আর overflow সামলানো
Fast exponentiation (পরিচিতি)
Factorization-এর ভিত
প্র্যাকটিস সেট: সংখ্যাতত্ত্ব
কুইজ: সংখ্যাতত্ত্ব ও গণিত
স্ট্যাক: ধারণা ও অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট
ফ্রি দেখুন
কিউ ও সার্কুলার কিউ
সিঙ্গলি লিংকড লিস্ট: নোড, ইনসার্ট, ডিলিট
ডাবলি লিংকড লিস্ট (পরিচিতি)
কখন কোন স্ট্রাকচার ব্যবহার করবে
প্র্যাকটিস: ব্র্যাকেট ম্যাচিং ও আরও
কুইজ: লিনিয়ার ডেটা স্ট্রাকচার
ট্রি টার্মিনোলজি ও বাইনারি ট্রি
ট্রি ট্রাভার্সাল: ইনঅর্ডার, প্রিঅর্ডার, পোস্টঅর্ডার
বাইনারি সার্চ ট্রি (BST)
হ্যাশিং ও ফ্রিকোয়েন্সি অ্যারে: কেন এত শক্তিশালী
ফ্রি দেখুন
প্র্যাকটিস: ট্রি ও হ্যাশিং
কুইজ: ট্রি ও হ্যাশিং
গ্রাফ কী: অ্যাডজেসেন্সি লিস্ট ও ম্যাট্রিক্স
BFS: ব্রেডথ-ফার্স্ট সার্চ
ফ্রি দেখুন
DFS: ডেপথ-ফার্স্ট সার্চ
ফ্রি দেখুন
কানেক্টেড কম্পোনেন্ট ও গ্রিডে সিম্পল শর্টেস্ট পাথ
প্র্যাকটিস: গ্রাফ
কুইজ: গ্রাফ
গ্রিডি চিন্তা: কখন কাজ করে, কখন করে না
ডাইনামিক প্রোগ্রামিং পরিচিতি (ফিবোনাচি, কয়েন চেঞ্জ)
ফ্রি দেখুন
কনটেস্টে কীভাবে প্রবলেম পড়বে ও অ্যাপ্রোচ ঠিক করবে
ডিবাগিং ও এজ কেস ধরা
এরপর কোথায় যাবে: তোমার CP রোডম্যাপ (রেটিং বাড়ানো)
ফাইনাল প্র্যাকটিস কনটেস্ট (৫টি প্রবলেম)
ফাইনাল কুইজ
ক্যাপস্টোন অ্যাসাইনমেন্ট: নিজে একটা মিনি-কনটেস্ট সলভ করে সাবমিট করো

FAQ

Frequently asked questions

না। কোর্স শুরু হয় C-এর একদম প্রথম লাইন থেকে: compiler কী, একটা প্রোগ্রাম আসলে কীভাবে চলে, আর প্রথম প্রোগ্রামটা কীভাবে লিখে চালাতে হয়। এরপর প্রতিটা টপিক আগেরটার উপর দাঁড়ায়, তাই আগে থেকে কিছু জানা লাগবে না।
দুইটাই, আর পুরোটাই অনলাইনে। লাইভ ক্লাস চলে ব্যাচের সময়সূচি ধরে, শুরু ৫ সেপ্টেম্বর ২০২৬, অর্থাৎ তুমি নিজের ব্যাচের সবার সাথেই এগোবে। প্রতিটা ক্লাস রেকর্ড করা হয়, আর ৬৫+ ঘণ্টার ভিডিও নিজের সুবিধামতো যখন খুশি দেখতে পারবে।
দুইটাই, এই ক্রমে। C-তে memory আর logic চোখের সামনে থাকে, ভিতটা ওখানেই শক্ত হয়। ভিত হয়ে গেলে কোর্স চলে যায় C++ আর STL-এ (vector, map, set, sort, stack, queue) কনটেস্টে আসলে এগুলোই লেখা হয়।
পারবে। লাইভে কিছু মিস হলে রেকর্ডিং তো থাকছেই, আর দিনে ঘণ্টাখানেক নিয়মিত প্র্যাকটিস করলেই ব্যাচের সাথে তাল মিলিয়ে চলা যায়। সপ্তাহে একদিন অনেকক্ষণ করার চেয়ে রোজ একটু করাটাই এখানে বেশি কাজে দেয়।
ক্লাস আর ব্যাখ্যা বাংলায়। কোড, keyword আর টেকনিক্যাল টার্ম সবই ইংরেজিতে থাকে, যাতে অনুবাদ করা শব্দ শিখে পরে আসল প্রবলেম স্টেটমেন্ট খুলে নতুন করে শিখতে না হয়।
প্রতিটা প্র্যাকটিস প্রবলেমের সাথে hint আর সমাধান দেওয়া থাকে, তাই এগোনোর রাস্তা সবসময়ই খোলা। এর বাইরে সপ্তাহে একটা লাইভ ডাউট সলভিং সেশন আছে, কর্মদিবসে অফিস আওয়ার আছে, আর ব্যাচের কমিউনিটিতে যেকোনো সময় প্রশ্ন করতে পারবে।
কোর্সটা বানানোই হয়েছে সেজন্য। DSA-র টপিক, ৩০০+ প্র্যাকটিস প্রবলেম আর ২৫+ টাইমড কনটেস্ট, সবগুলো একই জায়গায় নিয়ে যায়: প্রবলেম পড়া, approach বাছা, আর সময় ফুরানোর আগে সঠিক সমাধান লেখা।
এই কোর্সে বিকাশ আর নগদ, দুইটাতেই পেমেন্ট করা যায়। পেমেন্ট কনফার্ম হলে কোর্সটা তোমার ড্যাশবোর্ডে চলে আসবে, আর সারাজীবন সেখানেই থাকবে।
হ্যাঁ, কোর্স আর ফাইনাল অ্যাসেসমেন্ট শেষ করলেই। প্রতিটা সার্টিফিকেটের সাথে একটা পাবলিক ভেরিফিকেশন লিংক থাকে, তাই CV বা LinkedIn দেখে যে কেউ নিজে যাচাই করে নিতে পারবে।

এনরোল করার ৭ দিনের মধ্যে পুরো টাকা ফেরত চাইতে পারবে, যদি কোর্সের ২০% এর কম শেষ করে থাকো। এরপর আর রিফান্ড হয় না। রিফান্ড অনুমোদন হলে যে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছ, সেখানেই টাকা ফেরত যাবে, সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে।

Self-learners who want a structured path from zero to Data Structures & Algorithms
  • Working developers who want to sharpen logic and speed
  • Bilingual learners who prefer English and Bangla support