Progsity তে নিজের contest host করবেন যেভাবে

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

Sign in করা যেকোনো account থেকেই Progsity এর judge এ live scoreboard সহ programming contest চালানো যায়। Draft বানানো free।

শুরু করবেন যেভাবে

  1. Dashboard এ তৈরি করুন চেপে Contest বেছে নিন, অথবা Host a contest page থেকে contest তৈরির button এ চাপুন।
  2. তারিখ আর নিয়ম ঠিক করুন: সময়, scoring, freeze, আর কীভাবে register হবে (open, passphrase, শুধু invite, অথবা onsite contest এ প্রতিটা team এর জন্য একটা login)।
  3. Problem যোগ করুন: Coding problem এ আপনার নিজের লেখা problem, অথবা যেগুলো ব্যবহারের অনুমতি আপনার আছে।
  4. Staff যোগ করুন (moderator, author, tester)। যে contest চালাচ্ছেন, staff রা সেখানে প্রতিযোগিতা করতে পারেন না।
  5. Schedule করুন। প্রতিযোগীরা contest এর page থেকে register করবেন।

Dashboard এর Guide এ draft থেকে result পর্যন্ত একটা contest কীভাবে চলে, ধাপে ধাপে বলা আছে।

Free plan এ যা পাবেন

  • একসাথে একটা চালু contest (draft, schedule করা বা চলমান contest শেষ না হওয়া পর্যন্ত জায়গাটা ধরে রাখে)।
  • একটা contest এ সর্বোচ্চ ১০০ জন।
  • মাসে সর্বোচ্চ ৪টা নতুন contest।

Creator Pro আর Exam Pro তে এই সীমা বাড়ে, আর একটা বড় contest এর জন্য আছে Event Pack। কতজন, কোথায় বসবেন আর কত ঘনঘন, এই তিনটা উত্তর দিলে Host a contest page আপনার দাম হিসাব করে দেখিয়ে দেয়।

Rated নাকি unrated

আপনার বানানো contest unrated থাকে। চাইলে কারণ লিখে rated করার অনুরোধ করতে পারেন। সিদ্ধান্ত নেন Progsity এর একজন admin, contest শুরুর আগে, কখনো পরে নয়।

Contest সাজাতে গিয়ে আটকে গেছেন? Contest এর link দিয়ে Contest host করা বিষয়ে ticket খুলুন।