Certificate কীভাবে পাবেন, আর কোথায় পাবেন
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Progsity তে কয়েক রকমের certificate আছে। তবে সব course, quiz বা contest certificate দেয় না, কোনটা দেয় সেটা তার নিজের page এই লেখা থাকে।
Course এর certificate
Course যদি certificate দেয়, তাহলে course এর সব lesson শেষ করলে certificate নিজে থেকেই তৈরি হয়ে যায়। Dashboard এর Certificate এ সেটা দেখা যায়, সেখান থেকে PDF download করতে পারবেন।
Quiz বা exam এর certificate
Quiz যদি certificate দেয়, pass করলেই পাবেন। Teacher যদি ফল নিজে হাতে প্রকাশ করেন, তাহলে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত certificate ও অপেক্ষায় থাকে। Practice quiz এ কখনো certificate হয় না। Certificate টা download করবেন আপনার result এর page থেকে।
Contest এর certificate
কিছু contest, যেমন Progsity এর নিজের round আর Event Pack দিয়ে চালানো contest, ফাইনাল ফল বের হওয়ার সাথে সাথেই প্রত্যেক প্রতিযোগীকে certificate দেয়। Contest এর page এ আপনার certificate অংশ থেকে download করুন।
Skill Certificate
Skill Certificate আসে Learn track এর Skill Test থেকে। বিস্তারিত আছে Skill Test আর Skill Certificate লেখায়।
সব শেষ করেছেন অথচ certificate আসেনি? Course, quiz বা contest এর নাম লিখে Certificate বিষয়ে ticket খুলুন।