Support team এর সাথে যোগাযোগ: ticket খোলা
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Ticket হলো Progsity support team এর সাথে একটা কথোপকথন, যেটা আপনার account এই থেকে যায়, তাই কিছু হারায় না। সকাল ১০টা থেকে রাত ১১টার মধ্যে প্রথম উত্তর সাধারণত ২ ঘণ্টার মধ্যে আসে। উত্তর এলে email আর notification পাবেন।
Ticket খুলুন
- Sign in করে account menu থেকে সাহায্য আর support এ যান, অথবা dashboard এর Need help? card থেকে।
- নতুন ticket এ চাপুন।
- সবচেয়ে মানানসই বিষয়টা বেছে নিন, যেমন Payment ও order বা Contest ও Judge।
- এক লাইনে একটা শিরোনাম দিন, তারপর বিস্তারিত লিখুন: কী হয়েছে, কখন হয়েছে, আর কী হওয়ার কথা ছিল। Payment এর ব্যাপার হলে TrxID টা লিখে দিন।
- দরকার হলে screenshot দিন: ৫টা পর্যন্ত file, প্রতিটা ৫ MB এর মধ্যে, PNG, JPEG, WebP বা PDF।
- Ticket পাঠান এ চাপুন।
আপনার সব ticket আর তার উত্তর সাহায্য আর support এর আমার ticket এ থাকে। Team কিছু জানতে চাইলে একই ticket এ উত্তর দিন।
Sign in করা নেই?
Contact page থেকে আপনার email সহ আমাদের লিখুন। Team email এ উত্তর দেবে, সাথে ticket টা দেখার একটা link থাকবে।
যা কখনো পাঠাবেন না
Password, OTP, বা bKash বা Nagad এর PIN। Progsity কখনো এগুলো চায় না।