AI credit, আর Playground এর Fix My Error

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

Progsity এর কিছু feature AI ব্যবহার করে, আর প্রতিবার ব্যবহারে আপনার account এর মাসিক AI credit থেকে খরচ হয়।

কতগুলো পান

  • Free account এ মাসে ১০টা AI credit পাওয়া যায়। Paid quiz plan গুলোতে প্রতি মাসে আরও বেশি, কোনটায় কত সেটা pricing page এ লেখা আছে।
  • প্রতি মাসে নতুন করে পুরো credit পান। যা খরচ হয়নি, সেটা পরের মাসে যোগ হয় না।
  • এ মাসে কতটা বাকি, account menu এর Plan আর billing এ দেখতে পাবেন।

Fix My Error

Playground এ code compile না হলে বা চলতে চলতে crash করলে, Fix My Error সম্ভাব্য কারণটা বলে, ব্যাখ্যা করে, এখান থেকে কী শেখার আছে সেটা ধাপে ধাপে দেখায়, আর চাইলে একটা সমাধানও দেখাতে পারে, বাংলা বা English এ। প্রতিবার ১টা AI credit খরচ হয়। Free সহ সব account এ এটা চলে।

Explain

Explain আপনার code এর একটা সারসংক্ষেপ দেয়, লাইন ধরে ধরে বুঝিয়ে দেয়, আর কিছু পরামর্শ দেয়। এটা IDE Pro এর অংশ।

Credit শেষ হয়ে গেলে

পরের মাসের credit আসা পর্যন্ত, বা বেশি credit এর কোনো plan নেওয়া পর্যন্ত feature টা বন্ধ থাকে। আপনার save করা কিছুই হারায় না।

ভাবার চেয়ে তাড়াতাড়ি credit শেষ হয়ে গেছে, বা credit কেটেছে অথচ উত্তর আসেনি? Playground ও AI credit বিষয়ে ticket খুলুন।