Playground ব্যবহার: language, input আর সীমা
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Playground এ কিছু install না করেই browser এ code চালানো যায়। Account ছাড়াও ব্যবহার করতে পারবেন।
Language
C, C++, Python 3, Java, JavaScript (Node.js), TypeScript, Go, Rust, PHP আর Ruby। Progsity এর exam আর contest যে sandbox এ judge হয়, আপনার code ও সেখানেই চলে। তাই এখানে যা চলে, সেখানেও চলবে।
Code চালানো
- Playground খুলে একটা language বেছে নিন।
- Code লিখুন। Program যদি input নেয়, তাহলে run করার আগেই input টা Standard Input (stdin) এর ঘরে লিখে দিন। চলার সময় program আপনার কাছে input চাইতে পারে না।
- Run চাপুন। Output, error থাকলে সেটা, আর কত সময় লাগল, সব নিচে দেখাবে।
সীমা
- একবার চালালে সর্বোচ্চ ১০ সেকেন্ড আর ২৫৬ MB memory পাওয়া যায়। IDE Pro তে সময়টা বেড়ে ১৫ সেকেন্ড হয়।
- Account ছাড়া মিনিটে ২০ বার চালানো যায়, free account এ মিনিটে ৬০ বার।
- Program এর ভেতর থেকে internet এ যাওয়া যায় না।
- Output খুব বড় হলে বাকিটা কেটে দেওয়া হয়, আর page এ সেটা জানিয়ে দেয়।
Free account থাকলে
১০০টা পর্যন্ত snippet save করতে পারবেন, link দিয়ে share করতে পারবেন, file হিসেবে download করতে পারবেন, আর অন্যের public snippet নিজের account এ copy করে নিতে পারবেন। Save করা snippet এর কোনো মেয়াদ নেই।
কিছু কাজ করছে না? Language, আপনার code আর কী দেখছেন সেটা লিখে Playground ও AI credit বিষয়ে ticket খুলুন।