Contest rating কীভাবে কাজ করে

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

Rating হলো একটা সংখ্যা, প্রতিটা rated contest এর পর যেটা বাড়ে বা কমে। Leaderboard এর Rating tab এ আর আপনার profile এ এটা দেখা যায়।

শুরুতে

  • প্রতিটা account শুরু হয় unrated হিসেবে। প্রথম rated contest এর ফল যোগ না হওয়া পর্যন্ত leaderboard বা profile এ কোনো সংখ্যা দেখায় না।
  • ভেতরে ভেতরে সবাই শুরু করে ১২০০ থেকে, প্রথম rated contest এর পর সেখান থেকেই ওঠানামা শুরু হয়।
  • প্রথম কয়েকটা rated contest এ rating সবচেয়ে বেশি নড়ে। কারণ আপনার ফল কম দেখা থাকলে হিসাবটা নতুন ফলকে বেশি গুরুত্ব দেয়। প্রথম ৫টা rated contest এর মধ্যে এই বাড়তি গুরুত্বটা ধীরে ধীরে কমে আসে।

হিসাবটা যেভাবে হয়

পদ্ধতিটা Elo ভিত্তিক, Codeforces যে ধাঁচে করে সেরকম। সবার rating দেখে হিসাব করা হয় আপনার কত নম্বরে শেষ করার কথা ছিল, তারপর সেটা মেলানো হয় আসলে কত নম্বরে শেষ করেছেন তার সাথে। আশার চেয়ে উপরে থাকলে rating বাড়ে, নিচে থাকলে কমে।

যেগুলো rated নয়

  • Team contest।
  • শুধু কোনো course এর student দের জন্য খোলা contest।
  • Contest এর আগের warm-up round।
  • Community আয়োজকদের বানানো contest, যদি না Progsity এর কোনো admin শুরুর আগে সেটাকে rated করে দেন। শুরু হওয়ার পর কোনো contest কখনো rated হয় না, তাই নামার আগেই আপনি জানেন।
  • নিজের নয় এমন division এ unofficial ভাবে register করা।

পরে কোনো contest এর ফল বদলালে, যেমন rejudge বা কাউকে বাদ দেওয়ার পর, ওই contest থেকে পরের সব rating আবার হিসাব হয়। তাই round শেষ হওয়ার পরেও আপনার সংখ্যাটা বদলাতে পারে।

Rating নিয়ে প্রশ্ন আছে? Contest এর link দিয়ে Contest ও Judge বিষয়ে ticket খুলুন।