Standings, penalty আর freeze কীভাবে কাজ করে
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
প্রতিটা contest এর একটা rule এর page আছে, contest এর নিজের page থেকেই সেখানে যাওয়া যায়। কোন scoring format এ contest চলবে আর scoreboard freeze হবে কি না, সব সেখানে লেখা থাকে। Round শুরুর আগে একবার পড়ে নিন।
Penalty
ICPC format এ আগে দেখা হয় কে কয়টা problem solve করেছে, তারপর penalty time। প্রতিটা solve যে মিনিটে হয়েছে সেটা, আর solve এর আগে ওই problem এ প্রতিটা ভুল submission এর জন্য একটা নির্দিষ্ট penalty, এই দুটো মিলে penalty time। একবার solve হয়ে গেলে ওই problem এ পরের submission গুলো আর আপনার বিপক্ষে গোনা হয় না।
Compilation error, স্যাম্পল রান বা কাস্টম ইনপুট দিয়ে চালানো, এগুলোতে কখনো penalty লাগে না।
কিছু contest অন্য format এ চলে, যেমন প্রতিটা test এর জন্য point, বা এমন format যেখানে সময় গেলে আর ভুল submission হলে problem এর মান কমতে থাকে। কোন contest কোন format এ, rule এর page এ লেখা থাকে।
Freeze
যে contest এ freeze থাকে, সেখানে round এর শেষ দিকে কিছুক্ষণ সবার জন্য খোলা standings আর বদলায় না। তখনও আপনার submission গোনা হয়, আর নিজের verdict ও আপনি দেখতে পান। Round শেষ হলে আয়োজক board টা unfreeze করেন, তখন ফাইনাল standings দেখা যায়। পরেও frozen আর ফাইনাল, দুটো standings ই দেখা যায়।
যে contest এ freeze নেই, সেখানে শেষ পর্যন্ত standings বদলাতে থাকে, আর rule এর page এ সেটাও লেখা থাকে।
Standings নিয়ে প্রশ্ন আছে? Round চলার সময় ক্ল্যারিফিকেশন এ জিজ্ঞেস করুন। Round শেষ হয়ে গেলে contest এর link দিয়ে Contest ও Judge বিষয়ে ticket খুলুন।