Account খোলা আর email confirm করা
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Account খুলুন
- যেকোনো page এর উপরে Sign Up এ চাপুন।
- নাম, email আর অন্তত ৮ অক্ষরের একটা password দিয়ে Sign Up চাপুন। চাইলে এর বদলে Continue with Google বা Continue with GitHub এ চাপতে পারেন।
- এরপর আপনি sign in অবস্থায় থাকবেন, আর ছোট একটা welcome page শুরু করতে সাহায্য করবে।
Email confirm করুন
Email আর password দিয়ে sign up করলে আমরা ওই ঠিকানায় একটা confirmation link পাঠাই। Email confirm করা থাকলে password ভুলে গেলে আবার ফিরে পাওয়া যায়, আর কিছু জিনিস, যেমন free Skill Test attempt, confirm করা email ছাড়া চলে না।
- Progsity এর email টা খুলে link এ চাপুন। Link টা ২৪ ঘণ্টা কাজ করে।
- Email আসেনি? Spam folder টা দেখুন।
- তারপরও নেই, বা link এর মেয়াদ শেষ? Sign in করে dashboard এর উপরের banner থেকে link টা আবার পাঠান।
জেনে রাখুন
- সব কিছুর জন্য একটাই account ব্যবহার করুন। Course আর contest এর ফল সেই account এই থাকে, যেটা দিয়ে কিনেছেন বা অর্জন করেছেন।
- Progsity কখনো ticket, message বা call এ আপনার password বা OTP চায় না।
Sign up করতে পারছেন না, বা email আসছেই না? Account ও sign in বিষয়ে ticket খুলুন। Sign in ই করতে না পারলে contact page থেকে আমাদের লিখুন।