Password ভুলে গেছেন? নতুন করে দিন

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

  1. Sign in page এ Forgot password? এ চাপুন।
  2. Account এর email টা লিখে Send reset link চাপুন।
  3. Progsity এর email খুলে link এ চাপুন। Link টা ১ ঘণ্টা কাজ করে।
  4. অন্তত ৮ অক্ষরের একটা নতুন password দুবার লিখে Update password চাপুন। সাথে সাথেই sign in হয়ে যাবেন।

Email আসেনি?

  • Spam folder টা দেখুন।
  • Email এর বানানটা আরেকবার দেখুন। নিরাপত্তার জন্য ওই ঠিকানায় account থাকুক বা না থাকুক, page একই কথা বলে, তাই বানান ভুল হলেও মনে হবে email চলে গেছে।
  • একটা account এর জন্য ২০ মিনিটে একটার বেশি reset email যায় না। পরপর দুবার চেয়ে থাকলে একটু অপেক্ষা করুন, আর সবশেষ email টা ব্যবহার করুন।
  • Google বা GitHub দিয়ে sign up করেছিলেন? একই email এ Continue with Google বা Continue with GitHub দিয়ে password ছাড়াই ঢুকতে পারবেন।

তারপরও ঢুকতে পারছেন না? Contact page থেকে account এর email টা লিখে আমাদের জানান। Password বা OTP কখনো পাঠাবেন না, Progsity এগুলো কখনো চায় না।