Secure exam: fullscreen, tab বদলানো আর exam থেমে যাওয়া
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Teacher চাইলে exam এর সময় কী কী হচ্ছে সেটা রেকর্ড করার ব্যবস্থা রাখতে পারেন। এই exam কী রেকর্ড করবে, শুরুর আগেই screen এ সেটা বলে দেওয়া থাকে।
Fullscreen
কিছু exam fullscreen এ চলে। Fullscreen থেকে বের হয়ে গেলে exam আবার চালাতে Enter Fullscreen চাপতে বলবে, আর বের হওয়ার ব্যাপারটা teacher এর জন্য রেকর্ড থাকবে। চাপার পর কিছু না হলে আবার চাপুন, প্রথমবার browser হয়তো আটকে দিয়েছে। iPhone এ Safari কোনো page কে fullscreen করতে পারে না, তাই সেখানে exam এটা চায় না।
Tab বা window বদলানো
Exam এর window ছেড়ে অন্য tab বা অন্য app এ গেলে সময়সহ রেকর্ড হয়, আর একটা সতর্কবার্তা আসে, সাথে গোনা থাকে, যেমন Warnings: 1/3। Page reload করাকে ছেড়ে যাওয়া ধরা হয় না।
Exam থেমে গেলে
Teacher যতগুলো সতর্কবার্তার সীমা ঠিক করেছেন তার বেশি হয়ে গেলে exam থেমে যায়, আর teacher এর জন্য অপেক্ষা করে। থেমে থাকা অবস্থায় উত্তর দেওয়া যায় না। Teacher ছেড়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে exam নিজে থেকেই আবার চলতে শুরু করে, reload লাগে না, আর সতর্কবার্তার গোনা আবার শূন্য থেকে শুরু হয়। থেমে থাকার মধ্যেই সময় শেষ হয়ে গেলে, থামার আগে যে উত্তরগুলো save হয়েছিল সেগুলো দিয়েই নম্বর দেওয়া হয়।
Invigilator চাইলে আপনার সময় বাড়িয়ে দিতে পারেন, বা exam শেষ করে দিতে পারেন। এমন কিছু হলে page এই জানিয়ে দেবে।
সিদ্ধান্ত ভুল মনে হলে
শুধু রেকর্ড দেখে কিছু ঠিক হয় না, teacher সেটা পড়ে দেখেন। Result এ কোনো integrity সিদ্ধান্ত দেখালে result এর page এ Appeal this চেপে আপনার কথা লিখুন। Appeal টা প্রমাণসহ teacher এর কাছে যায়। নম্বরের সিদ্ধান্ত নেন আপনার teacher, Progsity এর support team নয়।
Technical সমস্যা, যেমন আপনার device এ fullscreen একদমই কাজ করছে না? Device, browser আর exam এর link দিয়ে Quiz ও exam বিষয়ে ticket খুলুন।