Quiz এর result কোথায় দেখব?

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

Submit করার পর result এর page খুলে যায়। এ পর্যন্ত যত quiz আর exam দিয়েছেন, সব dashboard এর Quiz আর exam এও তালিকা আকারে থাকে।

Result কেন এখনো দেখাচ্ছে না

  • Results Pending: teacher নিজে হাতে ফল প্রকাশ করেন। তিনি প্রকাশ করলে তখন দেখাবে।
  • Pending Review: কিছু উত্তর, যেমন essay বা ছোট লিখিত উত্তর, teacher নিজে দেখে নম্বর দেন। নম্বর দেওয়া হলে score টা update হবে।
  • Detailed review is not available: teacher ঠিক উত্তরগুলো দেখাতে চাননি। তবে আপনার score দেখতে পাবেন।

আরও যা দেখতে পারেন

  • Quiz যদি certificate দেয় আর আপনি pass করেন, তাহলে result এর page এ Download Certificate পাবেন।
  • Practice attempt শুধু শেখার জন্য: এতে certificate হয় না, leaderboard এও নাম ওঠে না।
  • Maximum Attempts Reached মানে teacher যতবার দেওয়ার সুযোগ রেখেছিলেন, সবগুলো ব্যবহার হয়ে গেছে।

নম্বর নিয়ে প্রশ্ন থাকলে teacher কে জিজ্ঞেস করুন, quiz টা তিনিই বানিয়েছেন আর নম্বরের সিদ্ধান্তও তাঁর। Result এর page একদমই না খুললে quiz এর link দিয়ে Quiz ও exam বিষয়ে ticket খুলুন।