Learn track: কোনটা free, আর track কিনলে বা Learn Pro নিলে কী খোলে
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
Learn এ আছে একেবারে শূন্য থেকে শেখানো language track। নিজের গতিতে পড়ার মতো লেখা, browser এই চালানো যায় এমন program, আর প্রতিটা module এর শেষে problem। এখন আছে Learn C Programming, Learn C++ STL আর Learn JavaScript।
তিন রকমের lesson
- Free: sign in করা থাকুক বা না থাকুক, যে কেউ পড়তে পারেন।
- Account থাকলে free: একটা Progsity account খুললেই free তে পড়া যায়।
- Pro: ওই track কিনলে, অথবা Learn Pro নিলে খোলে।
Track কেনা, নাকি Learn Pro
- Track একবার কিনলে সেটা সবসময়ের জন্য আপনার।
- Learn Pro যতদিন রাখবেন, ততদিন সব track এর Pro lesson আর project খোলা থাকবে। মাসিক plan শুধু card এ নেওয়া যায়। বছরের plan টা টাকায়, bKash বা Nagad দিয়েও নেওয়া যায়: একবার টাকা দিলে বারো মাস চলে, নিজে থেকে আবার টাকা কাটে না, আর শেষ হওয়ার আগে আমরা email এ জানিয়ে দিই।
- Learn Pro চলার সময় কোনো track কিনলে, Learn Pro শেষ হওয়ার পরেও ওই track আপনার থেকে যায়।
দাম লেখা আছে প্রতিটা track এর page এ আর Learn Pro এর page এ। bKash বা Nagad এ দিলে team এর একজন আগে transaction ID টা মিলিয়ে দেখেন, আর Learn Pro খুলে গেলে আপনি একটা email পাবেন।
টাকা দিয়েছেন অথচ Pro lesson এখনো বন্ধ? Transaction ID টা দিয়ে Payment ও order বিষয়ে ticket খুলুন।