Coupon code আর course credit কাজে লাগাবেন যেভাবে

শেষ update: ২৩ অক্টো, ২০২৬

Coupon code

  1. Checkout page এ কুপন আছে? লেখাটায় চাপুন।
  2. Code টা লিখে প্রয়োগ করুন এ চাপুন।
  3. Order summary তে ছাড়টা দেখাবে, আর যত টাকা দিতে হবে সেটা কমে যাবে।

Code কাজ না করলে page নিজেই কারণটা বলে দেয়। যেমন code এর মেয়াদ শেষ, যতবার ব্যবহার করা যায় ততবার হয়ে গেছে, এখনো চালু হয়নি, coupon টা যত টাকার order এ চলে আপনার order তার চেয়ে ছোট, বা এই course এ এটা খাটে না। প্রতিটা coupon এর নিজের নিয়ম আছে, কিছু coupon শুধু নির্দিষ্ট কয়েকটা course এ চলে।

Course credit

Course credit হলো Progsity তে আপনার আয় করা টাকা, যেমন আপনার refer করা কোনো বন্ধু paid course এ ভর্তি হলে যেটা পান। কত credit আছে, সেটা Profile আর settings এ দেখা যায়।

কাজে লাগাতে চাইলে checkout page এ credit প্রয়োগ করার ঘরে টিক দিন। Payment এর আগেই মোট টাকা থেকে credit টা বাদ যাবে, আর order নিশ্চিত হলে তখন credit টা খরচ হবে।

যে coupon এর কথা শুনেছেন সেটা কাজ করছে না, বা credit দেখা যাচ্ছে না? Code টা, বা কী দেখার কথা ছিল সেটা লিখে Payment ও order বিষয়ে ticket খুলুন।