বাংলাদেশের বাইরে থেকে payment করবেন যেভাবে
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
আপনার Progsity account যদি বাংলাদেশের বাইরের কোনো দেশের হয়, তাহলে checkout এ course এর দাম US dollar এ দেখাবে। Payment করবেন card দিয়ে, আমাদের payment partner Lemon Squeezy এর মাধ্যমে।
ধাপগুলো
- Sign in করে course এর page এ যান, তারপর checkout এ যান।
- Card এ টাকা দেওয়ার button এ চাপুন। Lemon Squeezy এর নিরাপদ checkout খুলবে।
- সেখানে payment শেষ করুন। ফিরে এলে page নিজেই দেখে নেবে payment হয়েছে কি না, আর নিজে থেকেই refresh হবে।
সাধারণত payment এর এক মিনিটের মধ্যেই course খুলে যায়। Payment না করেই card checkout বন্ধ করে ফেললে order এর page এ আবার খোলার button পাবেন।
জেনে রাখুন
- কোন উপায়ে payment নেওয়া হবে, Progsity সেটা ঠিক করে আপনার account এর দেশ দেখে। বিদেশে থাকেন অথচ checkout এ bKash আর Nagad দেখাচ্ছে, বা দেশে থাকেন অথচ card দেখাচ্ছে, এমন হলে Payment ও order বিষয়ে ticket খুলুন।
- যে course এর dollar এ দাম ঠিক করা আছে, শুধু সেটাতেই card checkout আসে।
- Card এর তথ্য যায় Lemon Squeezy এর কাছে। আপনার পুরো card number Progsity কখনো দেখে না।
Card এ টাকা দিয়েছেন কিন্তু course খোলেনি? Order number আর যে email দিয়ে payment করেছেন সেটা লিখে Payment ও order বিষয়ে একটা ticket খুলুন।