টাকা ফেরত চাইবেন যেভাবে
শেষ update: ২৩ অক্টো, ২০২৬
টাকা ফেরতের ব্যাপারটা চলে Policies page এর Refund Policy অনুযায়ী। আগে একবার পড়ে নিন, কোন ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যেতে পারে আর কোন ক্ষেত্রে সাধারণত যায় না, সেখানে লেখা আছে।
Policy তে মোটামুটি যা আছে
- যেসব ক্ষেত্র দেখা হয়: টাকা দেওয়ার পরও কোনো technical সমস্যার কারণে ঢুকতে না পারা, একই payment দুবার হয়ে যাওয়া, বা Progsity এর দিক থেকে checkout এ কোনো ভুল।
- যত তাড়াতাড়ি পারেন জানান। Policy তে বলা আছে, digital জিনিসের ক্ষেত্রে সাধারণত payment এর ৭ দিনের মধ্যে, যদি না সেই জিনিসের নিজের page এ অন্য সময় লেখা থাকে।
- Course এর বেশিরভাগ অংশ বা exam এর attempt ব্যবহার হয়ে গেলে, আর policy তে লেখা অন্য কিছু ক্ষেত্রে, টাকা ফেরত না-ও দেওয়া হতে পারে।
কীভাবে চাইবেন
যে account থেকে টাকা দিয়েছিলেন সেটাতে sign in করে Payment ও order বিষয়ে একটা ticket খুলুন, আর লিখে দিন:
- order ID,
- কবে, কত টাকা, কী দিয়ে দিয়েছিলেন,
- bKash বা Nagad এ দিয়ে থাকলে TrxID,
- কী সমস্যা হয়েছে, screenshot থাকলে সেটাও।
Support team নিজে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না। তারা আপনার অনুরোধটা একজন admin এর কাছে পাঠায়। Admin policy আর payment provider এর সাথে মিলিয়ে দেখেন, আর উত্তরটা আপনার ticket এই আসে।